Thursday, March 3, 2016

How To Make Chicken Sandwich (চিকেন স্যান্ডউইচ)

চিকেন স্যান্ডউইচ 

উপকরণঃ

১.পাউরুটি – ১০ পিস
২.চিকেন কিমা – ১ কাপ
৩.স্যান্ডউইচ চীজ – ৫ পিস
৪.বাটার – ৫ টেবিল চামচ
৫.গাজর (কুচি করা) – ১ টি
৬.টমেটো (স্লাইস করা) – ১ টি
৭.শসা (স্লাইস করা) – ১ টি
৮.গোলমরিচ গুঁড়া – ১ চিমটি
৯.লবণ – পরিমাণমত
১০.তেল – পরিমাণমত
১১.ফুড কালার – ইচ্ছামত
১২.মিহি করে কুচানো পিঁয়াজ – ৩ টি

প্রণালীঃ

প্রথমে চিকেন কিমা লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।প্যানে তেল দিয়ে তার মধ্যে কিমা দিয়া ভাজতে হবে।তারপর একে একে পিঁয়াজ কুচি,লবণ,গোলমরিচ গুঁড়া ও বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।বাটার ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে আলাদা পাত্রে বিভিন্ন ফুড কালার দিয়ে রাখতে হবে।পাউরুটির চারপাশের লাল অংশ কেটে ফেলতে হবে।তারপর ৫ পিস পাউরুটি নিয়ে লুডুর সংখ্যার মত ২.৫ সে.মি. কাটার দিয়ে গোল করে কেটে নিতে হবে।চীজ গলিয়ে স্লাইস করা বাকি ৫ পিস পাউরুটির মধ্যে দিতে হবে।তার উপর চিকেন কিমা দিয়ে স্লাইস করা টমেটো,শসা ও গাজর কুচি দিতে হবে।সবশেষে একেক পিস পাউরুটির উপর একেক কালারের বাটার দিতে হবে।এবার কেটে রাখা পাউরটি গুলো বসিয়ে দিলে হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ।

How to Made Beef Biryani (বিফ বিরিয়ানি)

বিফ বিরিয়ানি 

উপকরণঃ

১.পোলাওয়ের চাল – ১/২ কেজি
২.গরুর মাংস – ১ কেজি
৩.আলু (কিউব করে কাটা) – ৫/৬ টি
৪.টক দই – ৪ টেবিল চামচ
৫.জয়ফল বাটা – খুব ছোট ১ টুকরা
৬.জয়ত্রী বাটা – ৩/৪ টুকরা
৭.পোস্তদানা বাটা – ১ চা চামচ
৮.আদা ও রসুন বাটা – ১ চা চামচ
৯.গরম মসলা বাটা – ১ চা চামচ
১০.পিঁয়াজ বাটা – ৩/৪ কাপ
১১.লবণ – পরিমাণমত
১২.তেল – পরিমাণমত
১৩.লাল মরিচ গুঁড়া – ২ চা চামচ
১৪.কেওড়া জল – ২/৩ ফোঁটা
১৫.কাঁচামরিচ – ১০/১২ টি
১৬.পানি – মাংসের জন্য পরিমাণমত আর পোলাওয়ের জন্য চালের ডাবল

প্রণালীঃ

প্রথমে মাংস ছোট করে কেটে ধুয়ে নিতে হবে।মাংসের মধ্যে টকদই ও লবন মাখিয়ে ২-৩ ঘণ্টা ফ্রিজে রেখে দিতে হবে।চাল ধুয়ে পানি ঝরানোর জন্য রেখে দিতে হবে।আলু কেটে নিয়ে কড়াইয়ে আলাদা করে লবণ ও তেল দিয়ে ভেজে নিতে হবে।মাংস সময় অনুযায়ী বের করে নিতে হবে।এবার কড়াইয়ে তেল দিয়ে মাংস ঢেলে তার মধ্যে সব বাটা মশলা দিয়ে নাড়তে হবে।ভালভাবে কষানোর পর পানি দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রাখতে হবে।তাড়াতাড়ি সিদ্ধ করতে চাইলে প্রেসার কুকারে পরিমাণমত পানি দিয়ে ২৫ মিনিট চুলায় রাখতে হবে।এবার আরেকটি বড় কড়াই বা প্যানের মধ্যে তেল দিয়ে গরম হলে চাল দিতে হবে।চাল অল্প আঁচে ভালভাবে ভাজতে হবে।চাল ভাজা হয়ে গেলে মাপ করা পানি দিয়ে তার মধ্যে লবণ,ভাজা আলু ও কাঁচামরিচ দিয়ে ঢেকে দিতে হবে।চুলার আঁচ বাড়িয়ে দিতে হবে।চাল ফুটে উঠলে যখন চাল ও পানি সমান হবে তখন চুলার আঁচ কমিয়ে দিয়ে পোলাও রান্না করে নিতে হবে।কিছুক্ষন পর পোলাও একপাশ থেকে তুলে তার মধ্যে রান্না করা মাংস দিয়ে আবার তার উপর পোলাও দিয়ে ঢেকে দিতে হবে।অল্প অল্প আঁচে বিরিয়ানি রান্না করতে হবে।কিছুক্ষণ পর নেড়ে দিয়ে উপরে কেওড়া জল দিয়ে ঢেকে দিতে হবে।বিরিয়ানির খুব সুন্দর ঘ্রাণ বের হলে নামিয়ে নিতে হবে।সালাদ দিয়ে গরম গরম বিরিয়ানি পরিবেশন করতে হবে।


How to Make Mug Pakon Pitha (মুগ পাকন পিঠা)

মুগ পাকন পিঠা

উপকরণঃ

১.মুগ ডাল – ১ কাপ

২.ময়দা – ২ কাপ
৩.বেকিং পাউডার – ১ চিমটি
৪.ডিম – ১ টি
৫.লবণ – ১ চিমটি
৬.তেল – পরিমাণমত  
৭.চিনি – ১ কাপ (সিরা বানানোর জন্য)
৮.পানি – দেড় কাপ (সিরা বানানোর জন্য)
৯.এলাচ – ৩ টি
১০.দারচিনি – ২ টুকরা

প্রণালীঃ

প্রথমে মুগডাল ভালভাবে সিদ্ধ করে নিতে হবে।একটু পাতলা থাকা অবস্থায় তার মধ্যে ময়দা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।তারপর সিরা বানানোর জন্য চিনি, পানি , এলাচ ও দারচিনি একসাথে মিশিয়ে চুলায় বসাতে হবে।ময়দার খামিরটা একটু ঠাণ্ডা হলে তার মধ্যে ডিম,লবণ ও বেকিং পাউডার মিশিয়ে খুব ভালভাবে ময়ান করতে হবে।ময়দা হাতে লেগে গেলে একটু তেল নিয়ে ময়ান করতে হবে।ময়ান যখন খুব নরম হয়ে যাবে তখন পিড়িতে মতা রুটি বেলে চাকু বা সুচ দিয়ে কেটে ইচ্ছামত ডিজাইন করে তেলের মধ্যে অল্প আঁচে লাল করে ভেজে নিয়ে সিরার মধ্যে দিতে হবে।সিরার মধ্যে ভালভাবে ডুবিয়ে কিছুক্ষণ পর তুলে ফেলতে হবে।ঠাণ্ডা হলে পরিবেশন করুন মজাদার মুগ পাকন পিঠা।

How to make simple cake in pressure cooker (প্রেসার কুকারে কেক)

প্রেসার কুকারে কেক

উপকরণঃ

১.ডিম – ৩ টি

২.ময়দা – ১ কাপ

৩.চিনি – ১/২ কাপ

৪.তেল – ৫ টেবিল চামচ

৫.পানি – ৩ টেবিল চামচ

৬.ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ

৭.বেকিং পাউডার – ১ চা চামচ

৮.লবণ – ১ চিমটি

৯.এলাচ গুড়া – ১/২ চা চামচ  

১০.গুড়া দুধ – ৪ টেবিল চামচ

প্রণালীঃ

প্রথমে একটি পাত্রে ময়দা,গুড়া দুধ,বেকিং পাউডার ও এলাচ গুড়া একসাথে মিক্সড করে রাখতে হবে।আরেকটি পাত্রে ডিম খুব ভালভাবে ফেটিয়ে নিতে হবে।তারপর এর মধ্যে বাকি উপকরণ গুলো দিয়ে আবারো ভালভাবে ফেটিয়ে নিয়ে ময়দা দিয়ে খুব ভালভাবে মিক্সড করতে হবে।এবার একটি বাটিতে তেল মাখিয়ে সেটি প্রেসার কুকারের মধ্যে বসিয়ে চুলায় দিয়ে আঁচ বাড়িয়ে দিতে হবে।কিছুক্ষণ পরে চুলার আঁচ কমিয়ে বাটির মধ্যে মিশ্রণটি ঢেলে প্রেসার কুকারের মুখ লাগিয়ে দিতে হবে।কিন্তু প্রেসার কুকারের শিস খুলে নিতে হবে।অল্প আঁচে ৪০-৪৫ মিনিট রাখতে হবে।৩০ মিনিট পর একবার ঢাকনা খুলে চেক করে নিতে হবে ঠিকভাবে ফুলে উঠেছে কিনা।সময় অনুযায়ী নামিয়ে ঠাণ্ডা হলে প্লেটে ঢেলে নিয়ে কেটে পরিবেশন করতে হবে।ওভেনে বানানো কেকের মত দেখতে খুব সুন্দর না হলেও এটি খুবই নরম হয় আর খেতেও খুব সুস্বাদু। কেউ চাইলে ক্রিম দিয়েও ইচ্ছামত সাজিয়ে নিতে পারেন।

How to make Bread Butter Pudding (ব্রেড বাটার পুডিং)

ব্রেড বাটার পুডিং 

উপকরনঃ

১.পাউরুটি – ৭/৮ পিস (কিউব করে কাটা)
২.তরল দুধ – ২ কাপ
৩.চিনি – ১/২ কাপ
৪.ডিম – ২ টি
৫.বাটার – ১/৪ কাপ
৬.ভ্যানিলা এসেন্স – ১ চা চামচ
৭.লবণ – ১ চিমটি

প্রণালীঃ

প্রথমে পাউরুটির স্লাইস গুলোকে ছোট ছোট কিউব করে কেটে নিতে হবে।একটি বাটিতে ডিম, চিনি, এসেন্স ও লবন দিয়ে ভালভাবে ফেটাতে হবে।গরম দুধ দিয়ে মিশ্রণটি আবার নাড়তে হবে। আরেকটি বাটিতে বাটার দিয়ে ওভেনে হাই পাওয়ারে ৪ মিনিট রাখতে হবে বাটার না গলা পর্যন্ত।এরপর মিশ্রণটি বাটারের মধ্যে ঢেলে কেটে রাখা পাউরুটি গুলো দিয়ে ওভেনে মিডিয়াম পাওয়ারে ১০-১২ মিনিট রাখতে হবে।যদি প্রেশার কুকারে বানাতে চান তাহলে প্রেশার কুকারে অল্প পানি দিয়ে তার উপরে বাটিটি বসিয়ে ঢেকে দিয়ে রাখুন ২০ মিনিট। নামিয়ে সারভিং পাত্রে ঢেলে কেটে পরিবেশন করুন সুস্বাদু ব্রেড বাটার পুডিং।

 

How to make singara (সবজি শিঙ্গাড়া)

সবজি  শিঙ্গাড়া

উপকরনঃ

১.ময়দা – ২ কাপ
২.আলু কিউব করে কাটা – ৩ টি
৩.ইচ্ছামত সবজি – ২ কাপ
৪.পিঁয়াজ কিউব করে কাটা – ১ কাপ
৫.তেল (ভাজার জন্য ও খামিরের জন্য)
৬.বাদাম আধা ভাঙ্গা করা – ১/২ কাপ
৭.আদা বাটা – ১ চা চামচ
৮.জিরা গুরা – ১/২ চা চামচ
৯.কালিজিরা – ১/২ চা চামচ
১০.কাঁচা মরিচ – ৭/৮ টা
১১.লবণ – স্বাদমতো

প্রণালীঃ

প্রথমে প্যানে তেল দিয়ে আলু, সবজি ও সব মশলা দিয়ে রান্না করে নিতে হবে। সিদ্ধ হয়ে গেলে তাতে কিউব করে কাটা পিঁয়াজ ও বাদাম দিয়ে ভালভাবে নেড়েচেড়ে নামিয়ে নিতে হবে। এদিকে ময়দা , তেল ও লবণ দিয়ে ময়ান করে নিতে হবে ৫ মিনিট।এবার অল্প অল্প পানি দিয়ে খামির করার মাঝে কালিজিরা দিতে হবে।খামিরটা শক্ত হতে হবে।কিছুক্ষণ ঢেকে রাখতে হবে খামিরটা।এবার ময়দার খামির নিয়ে ছোট ছোট রুটি বানিয়ে নিতে হবে।রুটি মাঝখানে কেটে পিস গুলোতে শিঙ্গাড়ার পুর ভরে শিঙ্গাড়ার আকার দিয়ে তেলে ভেজে নিতে হবে।মনে রাখতে হবে মুচমুচে করার জন্য অল্প আঁচে শিঙ্গাড়া ভাজতে হবে। শিঙ্গাড়ার ভাজ দেয়ার সময় মুখ ভালভাবে আটকানোর জন্য পানি ব্যবহার করতে হবে। ভাজা হয়ে গেলে টমেটো সস দিয়ে গরম পরিবেশন করুন শিঙ্গাড়া।

How to make cookies (কুকিজ)

কুকিজ 

উপকরণ:

১. মাখন - ১২৫ গ্রাম
২.চিনি - পৌনে এক কাপ
৩.ময়দা - ১ কাপ
৪.ওট - ১ কাপ
৫. শুকনো নারকেল - ১ কাপ
৬.বেকিং সোডা - দেড় চা-চামচ
৭. মধু - ১ টেবিল-চামচ
৮.দুধ – ২/৩ টেবিল-চামচ
৯. চকলেট চিপস – পরিমাণমতো
১০. বাদাম কুচি – ইচ্ছামত
  
প্রণালী:   

প্রথমে ময়দা, ওট, শুকনো নারকেল ও বেকিং সোডা একসঙ্গে মিলিয়ে নিতে হবে। তারপর মাখন, চিনি, মধু ও দুধ একসঙ্গে বিট করে ময়দার মিশ্রণ মিশিয়ে ডো বানাতে হবে। গোল গোল বিস্কুট বানিয়ে ওপরে ১টা চিপস ও বাদাম দিয়ে বেকিং ট্রেতে সব কুকিজ রেখে প্রিহিটেড ওভেনে ৫-৭ মিনিট বেক করতে হবে।যদি চুলায় বানাতে চান তাহলে নন-সটীক ফ্রাইংপ্যানে ভালভাবে তাপ দিয়ে চুলার আঁচ কমিয়ে দিয়ে বিস্কুটগুলো বসিয়ে দিয়ে ধেকে দিতে হবে।৫ মিনিট পরে ঢাকনা তুলে টুথপিক দিয়ে দেখতে হবে।আরও ৫ মিনিট পর নামিয়ে ফেলতে হবে।