Showing posts with label মাংস. Show all posts
Showing posts with label মাংস. Show all posts

Thursday, March 3, 2016

How to Make different beef (ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়া মাংস)

ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়া মাংস 
 
উপকরণ

১.গরুর মাংস (রান্না করা)– ১/২ কেজি

২.মিষ্টি কুমড়া (কিউব করে কাটা) – ১/২ কেজি
৩.তেল – ২ টেবিল চামচ
৪.হলুদ গুঁড়া – ১ চিমটি
৫.মরিচ গুড়া – ১ চা চামচ
৬.লবন – পরিমাণমত
৭.কাঁচা মরিচ – ৬/৭ টি  
৮.পিঁয়াজের বেরেস্তা – পরিমাণমত 

 
প্রণালীঃ



প্রথমে যে যেভাবে নিজস্ব স্টাইলে গরুর মাংস রান্না করে সেভাবে রান্না করে নিতে হবে।কিন্তু খেয়াল রাখতে হবে গরুর মাংসের কোন ঝোল হবে না ভুনা করে নিতে হবে।এরপর একটি প্যানে তেল গরম করে তার মধ্যে মিষ্টি কুমড়া,হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া ও পরিমাণমত লবণ দিয়ে ভাজতে হবে।কিছুক্ষণ ভাজার পর রান্না করা গরুর মাংস ভুনা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে।তারপর ৫ মিনিট পর ঢাকনা তুলে দেখতে হবে যদি মিষ্টি কুমড়া সিদ্ধ হয় তাহলে কাঁচা মরিচ দিয়ে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।আর যদি মিষ্টি কুমড়া সিদ্ধ না হয় তাহলে আরও ২ মিনিট ঢেকে রাখতে হবে।চুলা থেকে নামিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে গরম গরম ভাত অথবা রুটি-পরোটার সাথে পরিবেশন করতে হবে। 

আরও রেসিপি জানতে ক্লিক করুন এখানে
 

How to make saddar beef (সাদ্দার বীফ)

সাদ্দার বীফ

উপকরনঃ

১.হাড়ছাড়া গরুর মাংস- ৫০০ গ্রাম
২.ক্যাপসিকাম - ২ টি (কিউব করে কাটা)
৩.পিঁয়াজ - ৬ টি (কিউব করে কাটা)
৪.টক দই – ৩ টেবিল চামচ
৫.আদা বাটা - ১ টেবিল চামচ
৬.রসুন বাটা - ১ চা চামচ
৭.মরিচ গুঁড়া - ১ চা চামচ
৮.হলুদ গুঁড়া – ১ চিমটি
৯.মরিচ গুঁড়া - ১ চা চামচ
১০.গরম মসলা বাটা- ১/ ২ চা চামচ
১১.জিরার গুঁড়া - ১/২ চা চামচ
১২.তেল – পরিমাণমত
১৩.লবন - পরিমাণমত

প্রণালীঃ
প্রথমে গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিতে হবে।তারপর সব গুঁড়া মসলা, বাটা মসলা, লবন ও টক দই দিয়ে মাংসগুলো ভাল করে মাখিয়ে ১ ঘন্টা মত ম্যারিনেট করে রাখতে হবে।এবার তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালকরে নাড়তে হবে।মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে।মাংস রান্না হয়ে পানি শুকিয়ে আসলে তাতে ক্যাপসিকাম ও পিঁয়াজগুলো দিয়ে  এক চিমটি লবন ছিটিয়ে নাড়তে হবে। পিঁয়াজ ও ক্যাপসিকাম ভাজতে ভাজতে তেল উপরে উঠে আসলে সারভিং ডিশে তুলে গরম গরম পরিবেশন করতে হবে ফ্রাইড রাইস অথবা নুডুলস এর সাথে।

 
আরও রেসিপি জানতে ক্লিক করুন এখানে