Thursday, March 3, 2016

How to Make Sponj Mishti in Rice Cooker(রাইস কুকারে স্পঞ্জ মিষ্টি)

রাইস কুকারে স্পঞ্জ মিষ্টি

উপকরণঃ

.ছানা – ২ কাপ



২.গুঁড়ো দুধ – ২ টেবিল চামচ



৩.এলাচ গুড়া – ১ চিমটি



৪.বেকিং পাউডার – ১/২ চা চামচ



৫.লবণ – ১ চিমটি



৬.চিনি – ২ কাপ(সিরার জন্য)



৭.পানি – ৬ কাপ(সিরার জন্য) 


প্রণালীঃ

প্রথমে ছানা,গুঁড়ো দুধ ও বেকিং পাউডার একসাথে মিশিয়ে খুব ভালভাবে ময়ান করতে হবে।এর মাঝে রাইস কুকারের পাত্রটির ভিতরে চিনি,পানি ও লবণ দিয়ে রাইস কুকার চালু করে দিতে হবে।ময়ানটি হাত দিয়ে খুব ভাল করে সময় নিয়ে নাড়তে হবে।যখন ময়ানটি নাড়তে নাড়তে তেলতেল হয়ে যাবে তখন গোল করে মিষ্টি বানিয়ে দেখতে হবে যদি খুব ভালভাবে গোল হয় তাহলে বুঝতে হবে ময়ান পারফেক্ট হয়েছে আর যদি গোল করার সময় দাগ থাকে তাহলে আরও কিছুক্ষণ নাড়তে হবে।খেয়াল রাখতে হবে বেকিং পাউডার যাতে কোনভাবে বেশি না হয় তাহলে মিষ্টি রসে দিলে ছড়িয়ে যেতে পারে।আর স্পঞ্জ মিষ্টি বানানোর জন্য সিরা একটু বেশি লাগে কারণ সিরার জন্য মিষ্টি ভালভাবে ফুলে উঠবে।এবার রাইস কুকার বন্ধ করে গরম সিরার মধ্যে গোল গোল মিষ্টি বানিয়ে ছেড়ে দিয়ে আবারো কুকার চালু করে দিতে হবে।৫ - ৭ মিনিট পর রাইস কুকারটি বন্ধ করে দিতে হবে।৩-৪ মিনিট পর ঢাকনা খুলে চামচ দিয়ে একটা একটা করে সারভিং ডিশে তুলে পরিবেশন করুন।

 


How to Make Valentine Special Halwa(হালুয়া)

ভ্যালেন্টাইন স্পেশাল হালুয়া 

উপকরণঃ

.মাওয়া – ২৫০ গ্রাম
২.গুঁড়ো দুধ – ৫০ গ্রাম
৩.চিনি – ২ টেবিল চামচ
৪.জেলো পাউডার – ৩ টেবিল চামচ
৫.লবণ – ১ চিমটি
৬.গরম পানি - ১ কাপ
৭.এলাচ গুঁড়া – ১/৪ চা চামচ
.ঘি – ৪ টেবিল চামচ

প্রণালীঃ

প্রথমে চুলায় প্যান বসিয়ে তার মধ্যে ঘি গরম করে মাওয়া,চিনি ও লবণ দিয়ে চুলার আঁচ কমিয়ে নাড়তে হবে।কিছুক্ষণ পর গুঁড়ো দুধ ও এলাচ গুঁড়া দিয়ে আবারো ভালভাবে নাড়তে হবে।ঘি যখন হালুয়ার উপরে উঠে আসবে তখন নামিয়ে গরম গরম প্লেটে ঢেলে চারকোণা সেপ করে কেটে নিতে হবে।গরম পানির মধ্যে জেলো পাউডার দিয়ে নাড়তে হবে।একটু ঘন হয়ে আসলে নামিয়ে হালকা ঠাণ্ডা হলে কেটে রাখা হালুয়ার প্রত্যেকটির উপরে জেলি চামচ দিয়ে  হার্ট সেপ আকার দিতে হবে।তারপর ফ্রিজে আধাঘণ্টা রাখতে হবে জেলি যাতে হালুয়ার উপরে ভালভাবে বসে সেজন্য রাখতে হবে।ফ্রিজ থেকে বের করে পরিবেশন করুন মজাদার হালুয়া।যারা সময়ের অভাবে হালুয়া করতে পারবেন না তারা বাজার থেকে ছানার সন্দেশ কিংবা এই হালুয়া কিনে শুধু জেলিটা বাসায় তৈরি করে বসিয়ে ফিজে রেখে পরিবেশন করুন।

How To Make Valentine Special Breakfast (ভ্যালেন্টাইন স্পেশাল নাস্তা)

ভ্যালেন্টাইন স্পেশাল নাস্তা

উপকরণঃ

১.পাউরুটি স্লাইস – ৮ পিস
২.ডিম (পোঁচ করা) – ৪ টি
৩.আড়াই ইঞ্চি হার্ট সেপার – ১ টি
৪.সস - ইচ্ছামত

প্রণালীঃ

প্রথমে ডিম পোঁচ করে নিতে হবে।চার পিস পাউরুটি নিয়ে হার্ট সেপার দিয়ে মাঝ বরাবর কেটে নিতে হবে।বাকি পাউরুটির উপর প্রথমে ডিম পোঁচ রেখে তার উপর কাটা পাউরুটি বসিয়ে দিতে হবে।প্লেটে সস ইচ্ছামত সাজিয়ে পরিবেশন করুন।কেউ টোস্টার বানিয়ে করতে চাইলে সেটাও করতে পারবেন।সেক্ষেত্রে টোস্ট বানিয়ে ডিম দিয়ে সাজাতে হবে।

How to Make different beef (ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়া মাংস)

ভিন্ন স্বাদের মিষ্টি কুমড়া মাংস 
 
উপকরণ

.গরুর মাংস (রান্না করা)– ১/২ কেজি

২.মিষ্টি কুমড়া (কিউব করে কাটা) – ১/২ কেজি
৩.তেল – ২ টেবিল চামচ
৪.হলুদ গুঁড়া – ১ চিমটি
৫.মরিচ গুড়া – ১ চা চামচ
৬.লবন – পরিমাণমত
৭.কাঁচা মরিচ – ৬/৭ টি  
৮.পিঁয়াজের বেরেস্তা – পরিমাণমত 

 
প্রণালীঃ



প্রথমে যে যেভাবে নিজস্ব স্টাইলে গরুর মাংস রান্না করে সেভাবে রান্না করে নিতে হবে।কিন্তু খেয়াল রাখতে হবে গরুর মাংসের কোন ঝোল হবে না ভুনা করে নিতে হবে।এরপর একটি প্যানে তেল গরম করে তার মধ্যে মিষ্টি কুমড়া,হলুদ গুঁড়া,মরিচ গুঁড়া ও পরিমাণমত লবণ দিয়ে ভাজতে হবে।কিছুক্ষণ ভাজার পর রান্না করা গরুর মাংস ভুনা দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিতে হবে।তারপর ৫ মিনিট পর ঢাকনা তুলে দেখতে হবে যদি মিষ্টি কুমড়া সিদ্ধ হয় তাহলে কাঁচা মরিচ দিয়ে আরেকটু নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।আর যদি মিষ্টি কুমড়া সিদ্ধ না হয় তাহলে আরও ২ মিনিট ঢেকে রাখতে হবে।চুলা থেকে নামিয়ে উপরে বেরেস্তা ছড়িয়ে গরম গরম ভাত অথবা রুটি-পরোটার সাথে পরিবেশন করতে হবে। 

আরও রেসিপি জানতে ক্লিক করুন এখানে
 

How to make fruit salad (ফ্রুট সালাদ)

ফ্রুট সালাদ

উপকরণঃ

.আপেল – ২ টি (কিউব করে কাটা)
২.কমলা – ১ টি (খোসা ছড়িয়ে ছোট ছোট করে কাটা)
৩.আনারস কুচি – ১/২ কাপ
৪.স্ট্রবেরি কুচি – ১/২ কাপ
৫.আঙ্গুর কুচি – ১/২ কাপ (বিভিন্ন রঙের)
৬.কলা – ৩ টি (কিউব করে কাটা)
৮.আম (যদি থাকে) – ২ টি (কিউব করে কাটা)
৯.বিট লবন – ১ চা চামচ
১০.চিনি – ১ টেবিল চামচ(ডায়েট জন্য চিনি না দেয়া ভালো)
১১.টক দই – ৫ টেবিল চামচ (আড়ং এর টা হলে ভালো হয়)
১২.লবন – ১ চিমটি

প্রণালীঃ

প্রথমে সমস্ত ফল ধুয়ে কেটে নিতে হবে।এরপর বড় একটি পাত্রে ফলগুলো নিয়ে লবন ও বিট লবন দিয়ে নাড়তে হবে।সবশেষে টক দই মিশিয়ে ভালভাবে নেড়েচেড়ে পরিবেশন করতে হবে মজাদার ফ্রুট সালাদ।চিনি খেতে চাইলে লবন দেয়ার পর চিনি মিশাতে হবে।

আরও রেসিপি জানতে ক্লিক করুন এখানে

How to make saddar beef (সাদ্দার বীফ)

সাদ্দার বীফ

উপকরনঃ

.হাড়ছাড়া গরুর মাংস- ৫০০ গ্রাম
.ক্যাপসিকাম - টি (কিউব করে কাটা)
.পিঁয়াজ - টি (কিউব করে কাটা)
.টক দই টেবিল চামচ
.আদা বাটা - টেবিল চামচ
.রসুন বাটা - চা চামচ
.মরিচ গুঁড়া - চা চামচ
.হলুদ গুঁড়া চিমটি
.মরিচ গুঁড়া - চা চামচ
১০.গরম মসলা বাটা- / চা চামচ
১১.জিরার গুঁড়া - / চা চামচ
১২.তেলপরিমাণমত
১৩.লবন - পরিমাণমত

প্রণালীঃ
প্রথমে গরুর মাংস পাতলা পাতলা করে কেটে নিতে হবে।তারপর সব গুঁড়া মসলা, বাটা মসলা, লবন টক দই দিয়ে মাংসগুলো ভাল করে মাখিয়ে ঘন্টা মত ম্যারিনেট করে রাখতে হবে।এবার তেল গরম করে তাতে ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে ভালকরে নাড়তে বে।মাংস সিদ্ধ হয়ে পানি শুকিয়ে আসা পর্যন্ত রান্না করতে হবে।মাংস রান্না হয়ে পানি শুকিয়ে আসলে তাতে ক্যাপসিকাম পিঁয়াজগুলো দিয়ে  এক চিমটি লবন ছিটিয়ে নাড়তে হবে। পিঁয়াজ ক্যাপসিকাম ভাজতে ভাজতে তেল উপরে উঠে আসলে সারভিং ডিশে তুলে গরম গরম পরিবেশন করতে হবে ফ্রাইড রাইস অথবা নুডুলস এর সাথে।

 
আরও রেসিপি জানতে ক্লিক করুন এখানে


How To Make Chicken Sandwich (চিকেন স্যান্ডউইচ)

চিকেন স্যান্ডউইচ 

উপকরণঃ

১.পাউরুটি – ১০ পিস
২.চিকেন কিমা – ১ কাপ
৩.স্যান্ডউইচ চীজ – ৫ পিস
৪.বাটার – ৫ টেবিল চামচ
৫.গাজর (কুচি করা) – ১ টি
৬.টমেটো (স্লাইস করা) – ১ টি
৭.শসা (স্লাইস করা) – ১ টি
৮.গোলমরিচ গুঁড়া – ১ চিমটি
৯.লবণ – পরিমাণমত
১০.তেল – পরিমাণমত
১১.ফুড কালার – ইচ্ছামত
১২.মিহি করে কুচানো পিঁয়াজ – ৩ টি

প্রণালীঃ

প্রথমে চিকেন কিমা লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে।প্যানে তেল দিয়ে তার মধ্যে কিমা দিয়া ভাজতে হবে।তারপর একে একে পিঁয়াজ কুচি,লবণ,গোলমরিচ গুঁড়া ও বাটার দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে।বাটার ফেটিয়ে নিয়ে অল্প অল্প করে আলাদা পাত্রে বিভিন্ন ফুড কালার দিয়ে রাখতে হবে।পাউরুটির চারপাশের লাল অংশ কেটে ফেলতে হবে।তারপর ৫ পিস পাউরুটি নিয়ে লুডুর সংখ্যার মত ২.৫ সে.মি. কাটার দিয়ে গোল করে কেটে নিতে হবে।চীজ গলিয়ে স্লাইস করা বাকি ৫ পিস পাউরুটির মধ্যে দিতে হবে।তার উপর চিকেন কিমা দিয়ে স্লাইস করা টমেটো,শসা ও গাজর কুচি দিতে হবে।সবশেষে একেক পিস পাউরুটির উপর একেক কালারের বাটার দিতে হবে।এবার কেটে রাখা পাউরটি গুলো বসিয়ে দিলে হয়ে গেল মজাদার চিকেন স্যান্ডউইচ।